Tuesday, June 23, 2026

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্যের শুরুতেই তিনি উন্নয়ন ও পুনর্গঠনের রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি অতীতে খারাপ সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথাও বলেন তিনি।  সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে (BJP) কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বৌবাজারে মেট্রো তৈরির সময় একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় যখন ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম বিপদের মুখে পড়েছিলেন, তখন তিনিই সরাসরি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলান। মমতার দাবি, ভুল পরিকল্পনার জেরেই সেই দুর্ঘটনা ঘটেছিল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মেট্রো কর্তৃপক্ষকে কার্যত বাধ্য করতে হয়েছিল। তিনি জানান, সেই সময় নিয়মিতভাবে এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিলেন তিনি।

কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সভানেত্রী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই ও আয়কর দফতরকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের উপর অযথা চাপ তৈরি করা হয়েছে। তাঁর কথায়, সেই সময় অন্যরা নীরব থাকলেও তিনি নিজে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাঁদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন।
আরও খবরকেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

এরপর কোভিড পর্বের কথা তুলে ধরে মমতা (Mamata Banerjee) বলেন, বড়বাজার ও কোলে মার্কেট (Cole Market) দীর্ঘদিন বন্ধ হয়ে থাকায় ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছিলেন। সেই পরিস্থিতিতে তিনি নিজে রাস্তায় নেমে বাজার খোলানোর উদ্যোগ নেন, যাতে ব্যবসা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...