Wednesday, June 24, 2026

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

Date:

Share post:

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। আর সেই আতঙ্ক থেকেই তিনি হতাশ দলীয় কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। শুক্রবার অমিত শাহকে (Amit Shah) তীব্র নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। একই সঙ্গে এদিন নিজেদের জয় নিয়েও আত্মবিশ্বাসী মন্ত্রী। তিনি বলেন, প্রথম দফার ভোটের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত আতঙ্কিত। শশী পাঁজার মতে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নথিপত্র পরীক্ষার নামে ভোটারদের মধ্যে এক প্রকার ‘ভয়ের আবহ’ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, কারণ তারা বুঝতে পেরেছে বাংলায় তৃণমূলই ক্ষমতায় ফিরছে। আরও পড়ুন: বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

শশী পাঁজার কথায়, এবারের ভোট প্রতিবাদের ভোট। মানুষ মন খুলে তৃণমূলকে ভোট দিয়েছে। এসআইআরের প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে। বিজেপি বুঝতে পেরেছে তারা হেরে যাচ্ছে, তাই হতাশা থেকে আতঙ্কিত হয়ে এইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কার্যকতাদের মনোবল বৃদ্ধি করতে চাইছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের চেয়ে বাংলায় বিজেপির পূর্ণ সময়ের কর্মীর মতোই বেশি কাজ করছেন!

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...