Friday, June 5, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ! ডায়মন্ড হারবারে ৫ পুলিশ অফিসার সাসপেন্ড কমিশনের 

Date:

Share post:

নির্বাচনের আগে প্রশাসনের দায়িত্ব নিয়েই পুলিশে রদবদল করে নিজেদের পছন্দসই আধিকারিক বাসিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আবার তাঁদেরই বদলি করছে পক্ষপাতিত্বের অভিযোগে! ভোটে নিরপেক্ষতা বজায় রাখতে গাফিলতি, পক্ষপাতমূলক আচরণ এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার (Diamond Harbor) পুলিশ জেলার পাঁচ জন উচ্চপদস্থ পুলিশ (Police) আধিকারিককে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

কমিশন সূত্রে খবর, নির্বাচনী দায়িত্ব পালন করার সময় নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া, একপক্ষের প্রতি ঝোঁক দেখানো এবং শৃঙ্খলাভঙ্গের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল এই আধিকারিকদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখার পরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই (Superintendent of Police Sandeep Garai), এসডিপিও সজল মণ্ডল (SDPO Sajal Mandal), ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী (Diamond Harbour Police Station IC Mausam Chakraborty), ফলতা থানার আইসি অজয় বাগ (IC Ajay Bagh of Falta Police Station) এবং উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগ (Usthi Police Station OC Sasthana Bagh)।

শুধু সাসপেন্ড (Suspend) করেই থেমে থাকেনি কমিশন, শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। পাশাপাশি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকেও (Diamond Harbour Police Superintendent Ishani Pal) কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাঁর অধীনে থাকা আধিকারিকদের কাজকর্মের উপর নজরদারি রাখতে ব্যর্থ হওয়াতেই এই সতর্কতা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ISL: ওডিশা ম্যাচের আগে ধাক্কা, কড়া শাস্তি পেলেন মিগুয়েল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...