Saturday, June 27, 2026

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

Date:

Share post:

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের কথা ছিল তাঁর কিন্তু তাঁর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে পশ্চিমবঙ্গের ডিজি বদল করে নির্বাচন কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর জায়গায় নতুন ডিজিপি করা হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। বদল করা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের এডিজি এবং ডিজি (কারা) পদের আধিকারিকদের।

প্রসঙ্গত, ১৯৯২ ব্যাচের আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা(Siddhinath Gupta)। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসরের কথা থাকলেও আপাতত অবসর নিচ্ছেন না তিনি। তাঁর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র। সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য পুলিশের শীর্ষপদে বহুদিন ধরে দায়িত্ব সামলেছেন। স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। শুধু তাই নয়, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...