Saturday, June 27, 2026

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। এবার ধর্ষণের হুমকি! ভোটবঙ্গে শাসকদলের হয়ে প্রচারের ফাঁকেই লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ অভিনেত্রীর। পদ্মদলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “সাহস থাকলে সামনে এসে হুমকি দিন।সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না।”

প্রায় আড়াই দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রূপাঞ্জনা। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি একটা সময় বিজেপিতে যোগদান করলেও পরে নিজের ভুল বুঝতে পেরে গেরুয়া শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বিভিন্ন জায়গায় জোড়া ফুলের প্রার্থীদের সমর্থনে তাঁকে প্রচার করতে দেখা যাচ্ছে। সেইসব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটূক্তির বন্যা। রেহাই পাননি তাঁর বৃদ্ধ বাবা-মাও। পরিবারের উপর এহেন আক্রমণে গর্জে উঠেছেন অভিনেত্রী। যে বিজেপি সমর্থকরা এই নোংরা কাজ করছেন, তাঁদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সমাজমাধমে যে কেউ মন্তব্য করতে পারে সাহস থাকলে সামনে এসে মন্তব্য করুন। মুখোমুখি হলে বোঝা যাবে কার দৌড় কতটা। সোশ্যাল মিডিয়া লাইভে এসে অভয়া প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে নিশানা করে রূপাঞ্জনা বলেন, “অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন মহিলাকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। যে ভাষা ব্যবহার করেন, অশালীন গালিগালাজ করেন তাতেই বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে কী পরিণতি হবে।”

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফা আগামী বুধবার। এবারে বঙ্গ দখল করতে মরিয়া বিজেপি নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রী থেকে কর্মী সমর্থক সকলেই। তবে বিজেপির কাছে জনসমর্থন না থাকায় তারা সোশ্যাল মিডিয়ায় রাজনীতির নামে গুন্ডামি করতে ব্যস্ত। ঘাসফুল ও পদ্ম ফুলের হাড্ডাহাড্ডি প্রচারের মাঝেই এবার ভারতীয় জনতা পার্টিকে একহাত নিলেন অভিনেত্রী রূপাঞ্জনা। তাঁর কথায়, ‘এভাবে ধর্ষণের হুমকি দেওয়া বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটা আর কিছুই নয়। আবারও বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো অবশ্য কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারে ভোজপুরী তারকাদের নিয়ে তাসা পার্টিতে ব্যস্ত।পশ্চিমবঙ্গকে কখনই উত্তরপ্রদেশ, মনিপুর বা গুজরাট হতে দেব না।’ যে বা যাঁরা অভিনেত্রী বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন এবং তাঁকে শারীরিক হেনস্থার হুমকি দিয়েছেন তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন রূপাঞ্জনা।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...