Monday, June 8, 2026

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

Date:

Share post:

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার ফল ৩-০। জোড়া গোল করে ম্যাচের নায়ক ইউসেফ, অপর গোলটি বিপিনের।

চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখতে গেলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না। শেষ পর্যন্ত ওডিশাকে হারিয়ে সমথর্কদের আশা জিইয়ে রাখল অস্কার ব্রঁজোর দল।

 

ওডিশার রক্ষণের দুর্বলতা আছে সেটা জানতেন অস্কার। ফলে শুরু থেকেই আক্রমণের ছন্দে দলকে খেলাতে শুরু করেন। মিগুয়েল এই ম্যাচে খেলতে পারেনি কার্ড সমস্যায়। এমনকি প্রথম একাদশে ছিলেন না ইউসেফ। কিন্তু গোল পেতে বেশি দেরি লাগেনি লাল হলুদের। পিভি বিষ্ণু, অ্যান্টন সয়বার্গরা আক্রমণ করতে থাকেন।

১১ মিনিটেই ম্যাচে লিড নিল ইস্টবেঙ্গল( East Bengal)। লেফট উইং থেকে পিভি বিষ্ণু লো ক্রস রাখেন বক্সে। সেই বল ধরে ফাঁকায় ফিনিশ করলেন বিপিন সিং।নিজের ১৫০তম ম্যাচে বিপিন সিংয়ের অনবদ্য গোল এরপর নন্দকুমার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। ৩৮ মিনিটে এডমুন্ডও মিস করলেন।প্রথম টাচে খারাপ হওয়ায় বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথম ৪৫ মিনিট পর ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ।

 

দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন পরিবর্ত হিসাবে নামা ইউসেফ।৬৮ মিনিটে । বক্সে ঢুকে জেরির নেওয়া শট বাঁচিয়ে দেন ওডিশার গোলকিপার অনুজ। ফিরতি বল পেয়ে ফাঁকায় গোল করলেন ইউসেফ। মরশুমে এটা আট নম্বর গোল তাঁর।  ৮৩ মিনিটে ইউসেফের পা থেকে এল তাঁর দ্বিতীয় গোল।। সবমিলিয়ে গোয়ার মাটি থেকে তিন পয়েন্ট আর একরাশ আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইস্টবেঙ্গল।

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...