রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই ষড়যন্ত্র এড়িয়ে কীভাবে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে হবে, পথ দেখিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দ্বিতীয় দফা নির্বাচনের আগেও সেভাবেই তৃণমূল নেতৃত্বের তরফে প্রার্থী (TMC candidate), এজেন্ট (TMC agent), বিএলএ ১ এবং ২, কলকাতার সব কাউন্সিলর ও সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) পথ নির্দেশ করা হল।
Sponsored

দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে দলের নির্দেশে ১৪২টি কেন্দ্রে দলীয় প্রার্থী, এজেন্ট, বিএলএ ১ এবং ২, কলকাতার সব কাউন্সিলর ও সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সকাল ১১টায় এই ভার্চুয়াল বৈঠক (virtual meeting) করেন অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষের উপস্থিতি ছিল এই বৈঠকে। এখান থেকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। দলের মূল কথা, যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে। সর্বোপরি এই বৈঠক থেকে তৃণমূল নেতৃত্বের আত্মবিশ্বাসী বার্তা — এবার ৫০ পেরোবে না বিজেপি।
এদিন বৈঠকে দলের নয় দফা নির্দেশ দলের সব স্তরের ভোটকর্মীদের—
ইভিএম ভাল করে চেক করতে হবে।
মক পোলিং ঠিকমতো করতে হবে।
বুথের ভোটার তালিকা মিলিয়ে নিতে হবে।
নতুন ভোটারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
নাম নেই অথচ কেউ এলে চ্যালেঞ্জ করতে হবে।
ইভিএম সিল করার সময় ভাল করে লক্ষ্য রাখতে হবে।
স্ট্রং-রুম পর্যন্ত কড়া নজর রাখতে হবে।
রিলিভার না-আসা পর্যন্ত বেরনো যাবে না।
সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী কোনও গণ্ডগোল করলে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে।
আরও পড়ুন : কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!
সর্বোপরি দলের নেতা–কর্মীদের উদ্দেশে এবার একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে। ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম মেশিন সিল করার সয়ম তার ব্যাটারি (battery) কতটা চার্জ আছে সেটা দেখে নিতে হবে। যখন মেশিন গণনাকেন্দ্রে খোলা হবে ইভিএমের সেই ব্যাটারির চার্জ ফের পরীক্ষা করতে হবে। মিলিয়ে দেখতে হবে বন্ধ করার সময় যে চার্জ ছিল তাই আছে নাকি কমেছে। কারণ স্ট্রং-রুমে রাতের অন্ধকারে ইভিএমে (EVM) কোনও কারচুপি হলে ব্যাটারির চার্জে তার প্রভাব পড়বে। ফলে কড়া নজর রাখতে হবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
