Tuesday, June 16, 2026

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

Date:

Share post:

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে, অন্যদিকে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সম্মান শ্রদ্ধার বার্তা দেয়। সেই ‘কিং’ খানের একটি ভাইরাল ভিডিও সম্প্রতি নতুন করে নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যেখানে ধরা দিয়েছে সুপারস্টারের মানবিক রূপ। প্রায় তিন বছরের বিরতির পর যখন শাহরুখের আগামী ছবি নিয়ে উদ্দীপনা বাড়ছে তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ২০১৭ সালের একটি ভিডিও (সত্যতা যাচাই করা হয়নি) ঘোরাফেরা করছে। যেখানে ব্যক্তি শাহরুখের মানবিকতার নজির মন জিতল সকলের।

ভিডিওয় দেখা গেছে, শাহরুখের বাড়ি মন্নতের (Mannat ) সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন গৃহহীন এক অনুরাগী। প্রিয় নায়কের দেখা পাওয়া মাত্রই বলে ওঠেন,”শাহরুখ ভাই, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। একটু খাবার দিন না আমাকে।” অনুরাগীর এমন কথা শোনার পর এতোটুকু সময় নষ্ট করেননি সুপারস্টার (SRK)। দ্রুত দেহরক্ষীকে বলেন খাবারের ব্যবস্থা করতে। ক্ষুধার্ত ফ্যানের মাথায় হাত বুলিয়ে স্নেহশীল মানসিকতার পরিচয় দেন নায়ক। ঝড়ের গতিতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রায় তিন দশকের বেশি সময় ধরে আসমুদ্র হিমাচলের খ্যাতি অর্জন করেছেন এসআরকে। ব্যক্তি জীবনে তিনি যে কত বড় মানুষ ফের তার প্রমাণ মিলল ভাইরাল ভিডিওতে। ‘দিলদরিয়া’ শাহরুখের নিজের ইন্ডাস্ট্রিতেও সতীর্থ থেকে শুরু করে প্রযোজক পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন বহুবার। নিজের মুখে সমাজ সেবামূলক কাজের কথা কখনই বলতে চান না বলিউডের জওয়ান। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসার পর এসআরকে ফ্যানেরা (SRK Fans) আরও একবার বলতে শুরু করেছেন ‘শাহরুখ খান মানেই ভক্তের ভগবান’। আগামী ডিসেম্বরে সুপারস্টারের ছবি কিং মুক্তি পেতে চলেছে। উন্মাদনা বাড়ছে অনুরাগীদের মধ্যে।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...