Friday, June 12, 2026

ICC Womens T20 WC: ঘোষিত ভারতীয় মহিলা দল, সুযোগ পেলেন কারা? রইল তালিকা

Date:

Share post:

ঘোষিত হল ২০২৬ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) ভারতীয়(India) দল। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতর থেকে ঘোষিত হল ভারতীয় মহিলা দল(Indian Womens Team)। একদিনের বিশ্বকাপ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে হরমনপ্রীত ব্রিগেড। তাঁর নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।

টি-২০ বিশ্বকাপের দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার নন্দনী শর্মা। মহিলাদের প্রিমিয়ার লিগে নজরকাডা় পারফরম্যান্স করেছেন নন্দিনী। ওপেনিংয়ের দায়িত্বে থাকবেন শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা । একদিনের বিশ্বকাপে দু’জনেই আগুনে ফর্মে ছিলেন। বিশেষ করে শেফালি। বাংলা থেকে বিশ্বকাপের দলে আছেন রিচা ঘোষ। শিলিগুড়ির বঙ্গ কন্যা মূলত থাকবেন ফিনিশারের ভূমিকায়।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। যা বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ১৪ জুন, বার্মিংহামে পাকিস্তানের বিরুদ্ধে। অনুষ্কা শর্মা, উমা ছেত্রী, কাসভি গৌতমর মতো ক্রিকেটাররা বিশ্বকাপে সুযোগ পাননি।

ভারতীয় মহিলা দলঃ হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, অরুন্ধতী রেড্ডি, নন্দিনী শর্মা

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...