Tuesday, May 12, 2026

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

Date:

Share post:

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর বিনোদন জগতের বিশিষ্টদের অবস্থান নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। এই আবহে মঙ্গলবার বিকেলে একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না।’

মঙ্গলবার বিকেলে সমাজমাধ্যমে প্রসেনজিৎ লেখেন, “আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ— দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রঙ লাগাবেন না”।

ঘটনার সূত্রপাত বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে। সোমবার ভোটের ফলাফল ঘোষণার পর রুদ্রনীল একটি সংবাদমাধ্যমকে জানান যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন। রুদ্রনীলের দাবি ছিল, টলিউডের বর্তমান পরিস্থিতি এবং কাজ পাওয়ার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। প্রসেনজিৎ ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় বা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা তাঁকে ফোন করেছেন বলে দাবি করেন রুদ্রনীল।

রুদ্রনীলের এই মন্তব্যের পরেই জল্পনা দানা বাঁধতে শুরু করে যে, তবে কি টলিউডের সমীকরণ বদলাতে শুরু করেছে? এই জল্পনা ধামাচাপা দিতেই প্রসেনজিৎ পালটা পোস্টে লেখেন, ‘আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।’

উল্লেখ্য, রুদ্রনীল তাঁর সাক্ষাৎকারে টলিউডের অন্দরে চলা দলাদলি এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল শিবিরের বিরোধিতার কারণে তাঁকে এবং আরও অনেককে বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়তে হয়েছে। প্রসেনজিৎ তাঁর পোস্টে রুদ্রনীলের নাম সরাসরি না নিলেও, ‘ছোট ভাই’ সম্বোধনে বিষয়টি যে তাঁকেই ইঙ্গিত করা হয়েছে, তা স্পষ্ট।

আরও পড়ুন- ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

_

_

_

_

_

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...