Wednesday, May 6, 2026

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

Date:

Share post:

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে কোনও বিমানের উড়ান বা অবতরণ হবে না। বর্ষার আগে রক্ষণাবেক্ষণের জন্য এদিন সকাল ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত প্রধান রানওয়ে ০৯/২৭ এবং দ্বিতীয় রানওয়ে ১৪/৩২-বন্ধ থাকবে। মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (Mumbai International Airport limited) আগেই বিমান সংস্থা এবং বিমান চলাচল কর্তৃপক্ষ এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে এবং বেশিরভাগ বিমান সংস্থা ইতিমধ্যেই তাদের সময়সূচি পরিবর্তন করেছে। কিন্তু তারপরেও মিটছে না সমস্যা, ফ্লাইট বাতিল, দেরিতে চলা এবং পথ পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু যাত্রী সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে।

সিএসএমআইএ-র এই এয়ারসাইডকে সঠিক অবস্থায় রাখতে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। একটি বিশেষ দল রানওয়ের ক্ষয়ক্ষতি পরীক্ষা করবে।মুম্বইয়ে বর্ষাকালে অবিরাম বৃষ্টি, জল জমে থাকা এবং উচ্চ আর্দ্রতা থাকায় বিমান চলাচলে সমস্যা হয়। তাই এই মরশুম শুরু হওয়ার আগেই রানওয়েগুলোকে ঠিক করার চিন্তা করা হয়েছে।বিমান সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ফ্লাইটের অবস্থান জানতে এয়ারলাইন অ্যাপ বা সিএসএমআইএ (CSMIA) ওয়েবসাইট দেখতে হবে।  এয়ারলাইন্স গুলো পুনে, আহমেদাবাদ এবং গোয়া-সহ কাছাকাছি বিমানবন্দরগুলোর মাধ্যমে বিমান ঘুরিয়ে দিতে পারে। তাছাড়া দিল্লি, বেঙ্গালুরু বা চেন্নাই হয়ে ট্রানজিটের ব্যবস্থা করতে পারে। বুকিং বা টাকা ফেরতের জন্য এয়ারলাইন সংস্থার সাথেই যোগাযোগ করতে হবে। ভোরের দিকে বা বিকেল ৫টার পরে নির্ধারিত বিমান সঠিক সময়ে চলার কথা। কিন্তু তারপরেও ছয় ঘণ্টার বিরতির ফলে সমস্যা কিছুটা হলেও বাড়তে পারে।

 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...