Tuesday, June 16, 2026

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। আর ভারতের নির্বাচনে যে আমেরিকার ভূমিকা থাকেই তা খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, যখন তিনি ভারতের নির্বাচনে মার্কিন অর্থ খরচের হিসাব পেশ করেছিলেন। এবার বাংলার নির্বাচনে ঐতিহাসিক জয়ে তাই নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অভিনন্দন জানাতে (congratulate) ভুলল না হোয়াইট হাউস (White House)।

সোমবার সন্ধ্যার মধ্যে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যায়। এরপরই হোয়াইট হাউসের তরফে মুখপাত্র কুশ দেশাই জানান, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তাঁর সাম্প্রতিক ঐতিহাসিক ও নির্ণায়ক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। যদিও স্পষ্টভাবে সেখানে বাংলার জয়ের কথা উল্লেখ করা হয়নি, তবে নির্ণায়ক শব্দটি যোগ করায় এটা যে বাংলার নির্বাচনের ফলাফলের জন্যই বলা হয়েছে, তা স্পষ্ট।

আরও পড়ুন : ‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

এবারের অভিনন্দন বার্তা অবশ্য ট্রাম্প বা মোদি কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ট্রাম্প মাসখানের আগে নরেন্দ্র মোদিকে জানিয়েছিলেন, মোদিকে তিনি কতটা পছন্দ করেন। এবং ভারত কতটা ভাগ্যবান তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...