Sunday, June 14, 2026

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

Date:

Share post:

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি বর্ষণের হয়েছে। কলকাতার আকাশ মেঘলা, আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) সকালে বুলেটিনে বলা হয়েছিল,২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে। সেই পূর্বাভাসের কিছু পরেই মহানগরীতে বৃষ্টি নামে। দিনভর দফায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চল একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয়বাষ্প ঢুকে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। লক্ষ্মীবারে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ চলবে। আগামী শনিবার রাজ্যের সাত জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...