Friday, June 12, 2026

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এটা কোনও সাধারণ অপরাধীর কাজ নয়।

বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় খুন হয়েছেন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। রাত ১২টার পরে বারাসত মেডিক্যাল কলেজে  পৌঁছন শুভেন্দু। যান রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বও। হাসপাতালে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরে শমীক অভিযোগ করেন, “ভারতের যে প্রান্তে যত অনুপ্রবেশ ঘটেছে, তার কেন্দ্রবিন্দু এই বারাসত-মধ্যমগ্রাম অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলে। জাল আধার কার্ড, ভোটার কার্ড সংগ্রহ করে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে পড়ছে।“

শমীকের (Shamik Bhattacharya) মতে, “একটা সরকারের বদল ঘটলে পরিস্থিতি উত্তপ্ত থাকে। আমরা বলেছিলাম, পুলিশকে কড়া অবস্থান নিতে। কোনও প্রতিহিংসার রাজনীতি যাতে না হয়, সে কথা মনে করিয়ে দিচ্ছিলাম। কিন্তু এটা কী হচ্ছে? আমাদের তিনজন কর্মী খুন হলেন। বসিরহাটে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। চার রাউন্ড গুলি চলেছে। যাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, প্রাক্তন সেনাকর্তা, তাঁকে নৃশংস ভাবে হত্যা করা হল। কী ভাবছে, আমাদের ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে কেউ যদি ভাবে পদাঘাত করবে, ভুল করছে।“
আরও খবরনিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিজেপি রাজ্য সভাপতি জানান, “আমার সঙ্গে এসপি-র কথা হয়েছে। পুলিশের বক্তব্য সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আমার বক্তব্য অন্য। যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা কোনও সাধারণ অপরাধীর কাজ নয়। যে হাতিয়ার দিয়ে মারা হয়েছে সেখান থেকে স্পষ্ট এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। শপথ গ্রহণের আগে আইনশঙ্খলা নষ্ট করার জন্য এটা একটি বড় ষড়যন্ত্র। রাজ্যের পরিস্থিতি সুবিধার নয়। সমস্ত কর্মীদের শান্ত থাকার আহ্বান করা হচ্ছে। রাজ্যে ভোটে হিংসা এবং ভোট পরবর্তী হিংসা রুখতেই মানুষ বিজেপি সরকারকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে। এই জয় সাধারণ মানুষের জয়। এমন ঘটনা ঘটে যাওয়ায় সকলেই দুঃখিত। বিজেপির তিনজনের মৃত্যু ঘটেছে। জিতেছি আমরা, মরেছিও আমরা। নতুন সরকার গঠনের পর এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।“

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...