নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ গ্রহণে যোগ দিতে শুক্রবারেই রাজ্যে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ বিজেপি শাসিত বহু রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও বহু বিজেপি বিধায়ক, নেতা-কর্মীদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনার অজয় নন্দা ঘুরে দেখেছেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে মোতায়েন রাখা হচ্ছে ৪০০০ পুলিশ কর্মী। ব্রিগেডকে ৩০ সেক্টরে ভাগ করে তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা। তাঁদের সঙ্গে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই ও কয়েকজন করে কনস্টেবল। মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনীকেও। হেলিকপ্টার ওঠানামার জন্য থাকছে হেলিপ্যাডের ব্যবস্থা। আরও পড়ুন: চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!
Sponsored

ব্রিগেডের প্রবেশপথ সাজানো হচ্ছে বাঙালি সংস্কৃতির মোড়কে। প্রত্যেক প্রবেশ পথে বসানো হচ্ছে ডোরফ্রেম মেটাল ডিটেক্টর। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রত্যেক পুলিশ কর্মীর হাতে থাকবে হ্যান্ড মেটাল ডিটেক্টর। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোন ও বাইনোকুলার দিয়েও চালানো হবে বিশেষ সতর্কতা। ব্রিগেড প্যারেডে তিনটি অংশ থাকছে হ্যাঙারে। মাঝখানের হ্যাঙারে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি। শপথ গ্রহণের পর সই করার জন্য রাইটিং ডেস্কও থাকছে পাশেই। বাঁদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার জায়গা। ডানদিকের অংশে থাকবেন রাজ্যের নব নির্বাচিত মন্ত্রীসভা। ঝালমুড়ি, সন্দেশ-রসগোল্লাসহ বাঙালি খাবারের স্টলও রাখা হচ্ছে পাশেই। মূল মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু বিশিষ্ট অতিথির বসার কথা, সেখানে থাকছে বিশাল দুর্গামূর্তি। আয়োজকদের দাবি, শনিবার অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে। মূল মঞ্চের সামনে আড়াআড়িভাবে তৈরি হচ্ছে তিনটি বিশাল হ্যাঙ্গার। বসানো হবে ৩০ হাজারেরও বেশি চেয়ার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
