চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার বারাসতের (Barasat) পরিত্যক্ত এলাকা থেকে একটি বাইক (Bike) উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে খুনের রাতে ওই বাইকে চড়ে এসেছিল আততায়ীরা। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে পালিয়ে যাওয়ার সময় বারাসতের ১১ নম্বর রেলগেটের কাছে ওই বাইক ফেলে যায় দুষ্কৃতীরা। এই সংক্রান্ত সূত্র ধরেই এবার ভিনরাজ্যে গেল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team)।
Sponsored

মধ্যমগ্রামের খুনে ব্যবহৃত একটি বাইক বৃহস্পতিবারই উদ্ধার করা হয়। দেখা যায় বাইকের ইঞ্জিন নম্বর ঘোষে তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয়টির ক্ষেত্রেও একই ঘটনা। দুটি বাইকেরই নম্বরপ্লেট ভুয়ো। বারাসত থেকে উদ্ধার হওয়া দু'চাকার মালিকানা সম্পর্কে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। শুভেন্দুর আপ্তসহায়ক খুনের ঘটনায় গঠিত সাত সদস্যের SIT তদন্ত করছে।বুধবার রাতে মধ্যমগ্রামে নিজের আবাসনের সামনে খুন হন চন্দ্রনাথ। গুলিবিদ্ধ গাড়ি চালকের অবস্থা খানিকটা স্থিতিশীল বলে খবর মিলেছে। তদন্তকারীদের অনুমান প্রায় এক থেকে দেড় মাস ধরে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল চন্দ্রনাথকে খুনের জন্য। বিজেপির (BJP) তরফে দাবি করা হয়েছে যে নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী পদ্মপ্রার্থীর আপ্তসহায়কের মৃত্যু আসলে 'রাজনৈতিক ষড়যন্ত্র'। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে সিবিআই তদন্ত দাবি করা হলেও রাজ্য পুলিশে (WB Police) আস্থা রেখেছেন শুভেন্দু-শমীকরা। মৃতের সঙ্গে সম্প্রতি কারোর কোনও ঝামেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
5h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





