Sunday, May 10, 2026

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

Date:

Share post:

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর গরমের ছুটির সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) সম্পর্ক সুগভীর। গত বছর এই সময়কালে মুক্তি পায় ‘আমার বস’। বহুদিন পর বাংলা সিনেমায় রাখী গুলজারকে ফিরিয়ে নিয়ে চমকে দিয়েছিলেন তারকা পরিচালক জুটি। এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে (Ananya Chatterjee) নতুন রূপে তুলে ধরতে চলেছেন শিবু-নন্দিতা। রবিবাসরীয় সকালে তাঁদের আসন্ন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’- এর (Phool Pishi O Edward)একটি ক্লাসিক্যাল ঘরানার গানের দৃশ্যায়নের নৃত্যরূপ প্রকাশ্যে আসতেই ‘আবহমান’ খ্যাত অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ টলিউড (Tollywood)।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত নতুন বাংলা রহস্য-নাটকীয় চলচ্চিত্র ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ২৯ মে ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সোহিনী সেনগুপ্ত অভিনীত ‘ফুল পিসি’ চরিত্রটি একটি নস্টালজিক জমিদার বাড়ির রহস্য উন্মোচন করে, যেখানে প্রিয় বিড়াল ‘এডওয়ার্ড’ নিখোঁজ হওয়ার পর একটি রহস্যজনক মৃত্যুর কিনারা করা হবে।

ছবির প্রথম ঝলক থেকে প্রথম গান একটা আলাদা ভালো লাগা তৈরি করেছে দর্শকের মনে। তবে এবার সবকিছুকে ছাপিয়ে গেল অনন্যার উপস্থিতি। শ্রীজাতর কথায়, জয় সরকারের সুরে ‘চলে যেও না’ গানটির গায়িকা অনস্মিতা ঘোষ। সুরের হিল্লোলে সঙ্গে মিশেছে শাস্ত্রীয় মেজাজ আর সরগমের বোল। পুতুল বাঈ রূপে নৃত্যরত অনন্যা। কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তারপর আর সেভাবে তাকে টলিউড ব্যবহার করেনি বলে অনেকেই আক্ষেপ করেন। তবে উইন্ডোজের এই ছবি যে অভিনেত্রী অনন্যার দক্ষতাকে তুলে ধরবে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। দৃশ্যায়নে রয়েছেন বহুদিন পর বাংলা সিনেমায় কামব্যাক করা অভিনেতা অর্জুন চক্রবর্তীও।

গানটির প্রথম চারটি লাইন, ‘চলে যেও না, রজনী পোহায়/এ আঁধারে কে কখন যে হারায়/আজও নিশি ডাকে যে কাকে কোথায়/কে লুকিয়ে আছে ঘন মেঘছায়’- কে যথাযথ এক্সপ্রেশনে ফুটিয়ে তুলেছেন অনন্যা। খুব সতর্কভাবেই শাস্ত্রীয় নৃত্যের মেজাজটাও ধরেছেন শিবু- নন্দিতা। গানটি রবিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পর থেকে রীতিমতো ট্রেন্ডিং।

চলতি মাসের শেষে বড় পর্দায় ‘ফুল পিসি’ রূপে ধরা দেবেন আরেক শক্তিশালী সোহিনী সেনগুপ্তও। এই ছবি ঘিরে প্রত্যাশা বাড়ছে।

 

Related articles

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...