Monday, June 15, 2026

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

Date:

Share post:

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান(Mohun Bagan)। গোয়ার বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার পথ কঠিন করেছে সবুজ মেরুন।

দশ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে ইন্টার কাশী। সেখানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের সংগ্রহ ১০ ম্যাচে ২১ পয়েন্ট। তবুও স্ট্রাইকারদের গোল না পাওয়া চিন্তায় রাখছে মোহনবাগান সমর্থকদের। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইন্টার কাশী। দলের দায়িত্ব ছেড়েছেন হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ফলে বাকি ম্যাচগুলি সম্ভবত দায়িত্ব সামলাবেন অভিজিৎ মন্ডল।

আগামী দশদিন মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ। মঙ্গলবার হাবাসের দলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে জেমি ম্যাকলারেনদের। পরের ম্যাচই ডার্বি, তার আগে জয় পেয়ে দলের আত্মবিশ্বাস ফেরানোই লক্ষ্য লোবেরার।

হাবাস না থাকলেও সতর্ক সের্জিও লোবেরা বলে দিলেন, আমি মনে করি না হাবাসের না থাকায় খুব বেশি সুবিধা হবে আমাদের। সবাই জানে হাবাসের জেতার মানসিকতা সম্পর্কে। তবে মাঠে ওদের ফুটবলাররাই খেলবে, তারা নিজেদের সেরাটা দেবে। আমি অবশ্যই হাবাসকে মিস করব।

প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ লোবেরা। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি না যে আগামীকালের প্রতিপক্ষ (ইন্টার কাশী) আমাদের কাছে খুব বেশি সহজ হবে। আমরা একটা ভালো দলের বিরুদ্ধে খেলতে নামব। এই মূহুর্তে আমরা আমাদের সেরা ফর্মে নেই। তবে এই ম্যাচ জিতে লক্ষ্যে পৌঁছতে হবে। এই ম্যাচ নিয়ে অধিক আত্মবিশ্বাসী নই আমরা।”

 

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...