Wednesday, May 13, 2026

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

Date:

Share post:

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, অবশেষে রাজ্য সরকারের পালাবদলের পর অফিসিয়াল ভাবে ইস্তফাপত্র দিলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)।কাহিনি-চিত্রনাট্যকার-প্রযোজক জানিয়েছেন, “দিন দুই আগে ইস্তফা দিয়েছি। তবে সেটা গৃহীত হয়েছে কিনা তা নিয়ে আমায় এখনও কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।” শোনা যাচ্ছে, বুধবার মহিলা কমিশনের অফিসে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে লীনার বিষয়টি সম্পর্কেই জানানোর জন্যই এই কর্মসূচি।

নিয়ম অনুযায়ী কোনও সাম্মানিক পদে টানা ৯ বছর থাকা যায়।তার পর ওই পদ থেকে অবসর নিতে হয়। লীনা গত ৯ বছর ধরে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ছিলেন। সেই অনুযায়ী আগামী জুলাই মাসে তাঁর মেয়াদ সম্পূর্ণ হবে। তবে তার আগেই গত মার্চ মাসে রাহুলের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর পর লিনার প্রযোজনার সংস্থার বিরুদ্ধে যেভাবে অভিযোগের আঙুল উঠেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র লেখিকার নীরবতা নিয়ে বিতর্ক শুরু হয়, তাতে কিছুটা হলেও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন লীনা। তখনই জানা গিয়েছিল তিনি পদ ছাড়ছেন। টলিপাড়ার একাধিক প্রযোজক পরিচালক ইস্তফাপত্র দেখতেও চেয়েছিলেন। অবশেষে পদত্যাগ করলেন চিত্রনাট্যকার। অবশ্য রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লীনার এই পদক্ষেপের কথা আগে থেকেই অনুমান করা গেছিল। রাহুলের প্রসঙ্গে লেখিকা জানান, অভিনেতার আকস্মিক মৃত্যুতে তিনি ভেঙে পড়েন। সেই কারণেই এতদিন কারোর সঙ্গে যোগাযোগ করেননি। ম্যাজিক মোমেন্টসের (Magic moments) সঙ্গে কাজ করবে না বলে জানিয়েছে আর্টিস্ট ফোরাম (WBMPAF)। তাহলে লীনা কী করবেন এবার? টলিউডের ফিরবেন? প্রযোজক কাহিনীকারের কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই জানানো হবে।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...