Tuesday, May 19, 2026

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

Date:

Share post:

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football Team)। নেইমার (Neymar) খেলবেন কিনা তা নিয়ে সব থেকে বেশি আগ্রহ ছিল, দল ঘোষণার পর দেখা গেল বিশ্ববিখ্যাত ফুটবলারকে টিমে রাখা হয়েছে। কার্লো আনচেলোত্তির (Carlo Ancelotti) দল যে বেশি গোল করার লক্ষ্যমাত্রা নিয়েই টিম সাজিয়েছে তা বেশ স্পষ্ট। ২৬ জন ফুটবলারের মধ্যে রয়েছেন তিনজন গোলরক্ষক, পাঁচজন মিডফিল্ডার, ৯ জন ডিফেন্ডার এবং ৯ জন স্ট্রাইকার। নেইমারের চোট আঘাত নিয়ে বারবার সমস্যা তৈরি হলেও কোচ জানিয়েছেন বিশ্বকাপের আগে তারকা ফুটবলার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ আনচেলোত্তি যে প্রথম একাদশে নেইমারকে নিয়েই টিম গড়ার কথা ভাবছেন সেটা একাধারে স্পষ্ট।

এক নজরে বিশ্বকাপে ব্রাজিল দল:-

  • • গোলরক্ষক— অ্যালিসন, এডেরসন, ওয়েভারটন।
  • • মিডফিল্ডার— ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো স্যান্টোস,, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা।
  • • ডিফেন্ডার— অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিয়ো পেরেরা, ব্রেমের, ইবানেজ, ওয়েসলি, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস,ডগলাস স্যান্টোস।
  • • স্ট্রাইকার— এনড্রিক, নেইমার,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, লুইস হেনরিকে ও রায়ান।

 

Related articles

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...