বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই ধরনের কর্মসূচিতে কখনই বিরোধীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কিন্তু এবার ব্যাতিক্রম। ‘বিরোধী বয়কট সংস্কৃতি’ বদলে উত্তরবঙ্গ সফরে আগামী বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন যেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে সিতাইয়ের (Sitai ) তৃণমূল বিধায়ককেও। গত ১৫ বছরে যে ঘটনা দেখা যায়নি বিজেপি ক্ষমতায় আসতেই নতুন সরকারের এই সিদ্ধান্তে বাংলায় শাসক -বিরোধী ইতিবাচক রাজনীতির আশা করছেন বিশ্লেষকদের একাংশ।
আগামী বুধবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরকন্যার বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।বৈঠকে সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়কে (TMC MLA Sangeeta Roy) উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও তিনি উপস্থিত থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারীর এই উত্তরবঙ্গ সফরে একটি সেতু উদ্বোধনের কথা রয়েছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। প্রচারে এসেও বারবার এখানকার উন্নতির কথা শোনা গেছে নরেন্দ্র মোদি, অমিত শাহদের মুখে। একদিকে তৃণমূল আমলে উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ অন্যদিকে বিজেপি সরকারের কাছে প্রত্যাশার চাপ।স্বাভাবিকভাবেই নির্বাচনে জেতার পর BJP মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠকে কোন কোন সিদ্ধান্ত গৃহীত হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

–

–

–

–

–

–
