Sunday, June 14, 2026

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

Date:

Share post:

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে, চাকরিপ্রার্থীদের জীবন নিয়ে ছেলে খেলা করার পর্দাফাঁস উত্তরপ্রদেশে। প্রক্সি সার্ভার, স্ক্রিন-শেয়ারিং অ্যাপ এবং ডামি পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে গ্রেটার নয়ডার এক অনলাইন পরীক্ষাকেন্দ্র সাতজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের STF। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ টাকা, একাধিক ল্যাপটপ, রাউটার এবং পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে।

STF সূত্রে জানা গিয়েছে, গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকায় ‘বালাজি ডিজিটাল জোন’ নামে একটি অনলাইন পরীক্ষাকেন্দ্রে এই জালিয়াতি চলত। সেখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF), সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (SSF) এবং অসম রাইফেলসের রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই কেন্দ্রে হানা দেয় STF-এর নয়ডা ফিল্ড ইউনিটের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার রাজকুমার মিশ্র জানান, “এই চক্রটি আসল পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে ডামি পরীক্ষার্থী বসানো হত। কেন্দ্রের সার্ভারকে বাইপাস করে স্ক্রিন-শেয়ারিং ভিউয়ার অ্যাপ্লিকেশন এবং প্রক্সি সার্ভার ব্যবহার করে বাইরের অভিজ্ঞ লোকদের দিয়ে কম্পিউটারের প্রশ্নপত্র সমাধান করানো হতো।” আরও পড়ুন: বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

এই জালিয়াতি চক্রের প্রধান ছিলেন প্রদীপ চৌহান ও অমিত রানা। অমিত-ই মূলত স্ক্রিন-শেয়ার করে বাইরে থেকে পরীক্ষা দেওয়ার পদ্ধতি তৈরি করেছিল। আইটি হেড অরুণ কুমার পরীক্ষাকেন্দ্রে প্রক্সি সার্ভার বসানোর কাজ করতেন। সন্দীপ ভাটি নামের আরেক ধৃত বিভিন্ন নামী টেকনোলজি সংস্থায় ল্যাব সুপারভাইজার হিসেবে কাজ করত। তখন এমন পরীক্ষার্থীদের খুঁজত যারা টাকার বিনিময়ে চাকরি চায়। ধৃত বিবেক ও শাকির তেমনই দুই পরীক্ষার্থী। কেন্দ্রীয় বাহিনীর চাকরির জন্য ৪ লাখ করে প্রতি ছাত্রকে মাথা পিছু দিতে হত। এর মধ্যে যে পরীক্ষার্থী জোগাড় করে আনত, সে পেত ৫০ হাজার টাকা। বাকি সাড়ে তিন লক্ষ টাকা ভাগ হতো মূলচক্রী প্রদীপ চৌহান, আইটি বিশেষজ্ঞ অমিত রানা এবং বাইরের ‘সলভার’-দের মধ্যে। STF জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত আরও চারজন এই মুহূর্তে পলাতক। তাদের খোঁজে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...