বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল থেকেই কলকাতার একাধিক এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভার 'বুলডোজার অ্যাকশন' (Kolkata Bulldozer Action) নজরে এসেছে। বেলেঘাটা, তিলজলা, কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিচ্ছে পুরসভা। এছাড়াও কাউন্সিলর জাভেদ খানের খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের ৬৬ নম্বর ওয়ার্ডেও বেআইনি বাড়ি ভাঙতে অ্যাকশনে বুলডোজার।
Sponsored

জমি কেলেঙ্কারিতে ধৃত কসবার সোনা পাপ্পুর বেআইনি বাড়িও এদিন ভাঙা হচ্ছে। পুর সভার নিয়ম না মেনেই কীভাবে এত বড় পাঁচতলা বাড়ি তৈরি হল সে নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থল পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "গত সরকারের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে। পুরসভার নজরেই বেআইনি নির্মাণ হয়েছে। বড় নেতাদের ছত্রছায়ায় টাকার বিনিময়ে বেআইনি কাজ হয়েছে। পুলিশ চাইলেও কিছু করতে পারেনি। যাঁরা বেআইনি নির্মাণ করেছে, যাঁরা এই বেনিয়মে মদত দিয়েছে, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" পাশাপাশি বেআইনি বাড়ি ভাঙার কাজে যেন আশেপাশের কোনও বাড়ির ক্ষতি না হয়, তাও পুরসভাকে সতর্ক করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। মন্ত্রী আরও বলেন, "যে সমস্ত বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে বিশেষ করে যেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে সেগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।" আরও পড়ুন: পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের
রবিবার সকালেই বেলেঘাটার এক দাপুটে নেতার নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। এমাসের ২১ তারিখ বাড়িতে নোটিশ লাগিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিল্ডিং সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। কোনও উত্তর না পেয়েইপুরসভার ডেমোলিশন টিম পৌঁছে যায় সেখানে। মুখ্যমন্ত্রী হওয়ার পর পরেই তিলজলায় অগ্নিকাণ্ডের সময় বেআইনি নির্মাণ ভাঙতে কড়া পদক্ষেপ নেন। তারপর রাজ্য জুড়ে একাধিক জায়গাতে অভিযানে নামানো হয়েছে বুলডোজার।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
