ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

Date:

Share post:

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ ঘাসের মহারণ দেখা যাবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা হয়নি। খুব স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। এরই মাঝে একটু হলেও আশার আলো দেখালো Zee নেটওয়ার্ক।

ফিফার (FIFA) তরফে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের যৌথ সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। কিন্তু সেরকম সাড়া না মেলায় পরবর্তীতে দর নামে ৩৫ মিলিয়ন ডলারে। আর এখানেই বড় চমক, জিও হটস্টার (Jio Hotstar) যেখানে নিজেদের কুড়ি মিলিয়ন ডলারে আটকে রেখেছে সেখানে ফিফার নতুন ঘোষণায় জি আনুষ্ঠানিকভাবে বিড জমা দেয়। সোনি এবং ফ্যান কোড আগেই ময়দান থেকে সরে গেছিল।বিশ্বকাপে না খেললেও, বাজার হিসেবে ভারতকে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই বিশ্বকাপ ফুটবল ভারতে কোন চ্যানেলে সম্প্রচার করা হবে তা নিয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

spot_img

Related articles

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...