আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

Date:

Share post:

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) মূল অনুষ্ঠান হতে চলেছে শহর কলকাতায়, ঘোষণা কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের (Ministry of Ayush)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতেই এই ঐতিহাসিক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে সমৃদ্ধ কলকাতায় এবছর যোগ দিবসের মূল অনুষ্ঠানের কথা জানিয়েছেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব (Prataprao Yadav)। বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোর পশ্চিম মন্দির গোষ্ঠী প্রাঙ্গণে আয়োজিত ‘যোগ মহোৎসব ২০২৬’-এ (Yoga Mahotsav 2026) পঁচিশ দিনের কাউন্টডাউন কর্মসূচির সূচনা হয়। সেখানেই এই ঘোষণা করেছেন মন্ত্রী। আগামী ২১ জুন কলকাতার অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। এবার যোগ দিবসের (Yoga Day) মূল ভাবনা ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। খাজুরাহোর অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ‘যোগ সঙ্গম পোর্টালে’র নতুন সংস্করণ চালু করেন। এর মাধ্যমে অনলাইন নথিভুক্তিকরণ সহজ হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে বলেই আশাবাদী আয়ুষ মন্ত্রক।

 

spot_img

Related articles

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...