Friday, June 19, 2026

রাজ্যে শুরু হচ্ছে জনগণনা: দিন জানিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১ অগাস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ১৫ অগাস্ট পর্যন্ত বাসিন্দারা নিজেরাই ডিজিটালি তথ্য জমা করতে পারবেন। কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adikari)। তিনি জানান, এবারই প্রথম রাজ্যে ডিজিটাল (Digital) পদ্ধতিতে জনগণনা (Census) হবে। মুখ্যমন্ত্রী কথায়, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনও সম্পর্ক নেই।” রাজ্যবাসীকে এই জনগণনায় সহযোগিতার জন্যে আবেদন জানান শুভেন্দু।

  • ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা
  • ১৫ অগাস্ট পর্যন্ত বাসিন্দারা নিজেরাই ডিজিটালি তথ্য জমা করতে পারবেন
  • কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

জনগণনা ইস্যুতেও পূর্বতন সরকারকে নিশানা করেন শুভেন্দু। বলেন, “আগের সরকারের গোয়ার্তুমির জন্য আমরা পিছিয়ে পড়েছি।” এদিন জনগণনা সংক্রান্ত বৈঠকের পরে খ্যমন্ত্রী জানান, ১৫ অগাস্ট পর্যন্ত বাসিন্দারা সেলফ এনুমারেশন। আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে হেল্প লাইন নম্বর চালু করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
নম্বরটি হল ১৮৫৫। চালু করা হবে আরেকটি ল্যান্ড লাইন নম্বর- ০৩৩-২৩৩৫ ৯৫০৩। চালু করা হয়েছে ওয়েবসাইট- https://westbengal.census.gov.in/

মুখ্যমন্ত্রীর কথায়, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি। তৎকালীন মুখ্যসচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি।”

অনুপ্রবেশকারী প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, “প্রচুর বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাঁদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।” তিনি বলেন, “জনগণনার সঙ্গে রাজনীতি, জাতপাতের কোনও সম্পর্ক নেই। এটা আমাদের দায়বদ্ধতা।” সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে জনগণনায় অংশগ্রহণ করুন-আবেদন মুখ্যমন্ত্রীর।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...