Thursday, June 18, 2026

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

Date:

Share post:

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে, তখন আবার মেসি (Lionel Messi) ম্যাজিকে বিশ্বকাপ দ্যুতিময় হয়ে উঠছে। রেফারি বিতর্ক ক্রিকেট ম্যাচ ফিক্সিং করার অভিযোগ নিয়ে সরগরম এবারের ফুটবল বিশ্বযুদ্ধ। তবে এসবের মাঝে আলাদা করে নজর কেড়েছেন ভারতীয় ফুটবলাররা।গত মঙ্গলবার উরুগুয়ের হয়ে মাঠে নেমেছিলেন ম্যাক্সিমিলিয়ানো আরাউজো (Maximiliano Araujo)। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। চলতি বিশ্বকাপে এই প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের পা থেকে এল গোল। হিসেব বলছে প্রায় ৩২ বছর পর এই ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া দলের নিশান ভেলুপিল্লাই (Nishan Velupillay) বংশগত দিক থেকে অ্যাংলো ইন্ডিয়ান। এবারের বিশ্বকাপে (Fifa Football World Cup 2026) নজর কেড়েছেন তিনিও।

ম্যাক্সিমিলিয়ানো এই প্রথমবার বিশ্বকাপ খেলছেন। আর সেখানেই সৌদি আরবের বিরুদ্ধে নিশ্চিত হারের মুখ থেকে দলকে বাঁচিয়ে ফুটবলপ্রেমী ও অনুরাগীদের মন জয় করেছেন। ২০২৩ থেকে উরুগুয়ের জাতীয় দলে খেলা শুরু করেন।তাঁর ঠাকুরদা রেদুলাডো আরাউজো ছিলেন গোয়ার বাসিন্দা। সেখান থেকে অ্যাঙ্গোলা, ব্রাজিল ঘুরে উরুগুয়েতে সংসার পাতেন। আজ তাঁর নাতি শুধু নিজের দলের (Uruguay’s prominent player) নয় ভারতীয় ফুটবলপ্রেমীদেরও গর্বের কারণ হয়েছেন। চলতি বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে নিউজিল্যান্ডের সরপ্রীত সিং, কাতারের তাসিন মহম্মদ জামশিদ এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর স্যামুয়েল মুথুস্বামীও ভারতীয় বংশোদ্ভূত।

 

Related articles

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...