Friday, June 19, 2026

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

Date:

Share post:

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল অনুষ্ঠানে অংশ নেবেন। সকালে সাধারণ মানুষের অংশগ্রহণে যাতে সমস্যা না হয় তারজন্য বিশেষ ব্যবস্থা মেট্রো রেলের। ছুটির দিন হলেও ২১ তারিখ ভোর থেকেই চলবে মেট্রো(Metro)।

শুধু যোগ দিবসের অনুষ্ঠান নয়  রবিবার নিট পরীক্ষা (NEET-UG Exam)। ফলে যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোর থেকেই মেট্রো (Metro) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ব্লু লাইনে ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ২১৪টি (১০৭টি আপ এবং ১০৭টি ডাউন) মেট্রো চালানো হবে। ভোর ৪:০০ টে থেকে সকাল ৮:০০ টার মধ্যে আপ ও ডাউন উভয় দিকেই প্রতি ১৪ এবং ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

আগামী রবিবার সকাল ৯টার পরিবর্তে ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো চলবে ভোর ৪টে। ভোর ৪টে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত  বিশেষ পরিষেবা থাকবে। পাশাপাশি, ভোর ৪টে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো  চলাচল শুরু হবে।

ভোর ৪টে নাগাদ শুরু হবে পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান। ভোর ৪টে ২ মিনিটে শুরু পরিষেবা। ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।

 

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস পালন করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...