আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

Date:

Share post:

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। বৃষ্টি ভেজা রবিবাসরীয় বিকেলে হঠাৎ করে খবরের শিরোনামে চলে আসেন অভিনেতা। গত ২১ জুন আচমকাই বাম শিবিরের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছে যান টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ম্যান। উপস্থিত ছিলেন সৌরভ পালোধী, মীনাক্ষী মুখোপাধ্যায়রাও। সেখানে বর্ষীয়ান রাজনীতিক বিমান বসুর (Biman Bose) সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছুক্ষণ আড্ডা দেন ‘পদ্মশ্রী’ অভিনেতা। আপাতভাবে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন প্রসেনজিৎ, কিন্তু হঠাৎ করে তাঁর আলিমুদ্দিন সফর ঘিরে জল্পনা-কৌতুহল সব মহলে। এই রেশ কাটে না কাটতেই সোমবার বিজেপি সাংসদ শমীকের বাড়িতে পৌঁছে গেলেন টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’। সেখানে তাঁর সঙ্গে দেখা গেল অভিনেতা- বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকেও (Rudranil Ghosh)। বেশ কিছুটা সময় সেখানে কাটালেন টলিউডের ‘বুম্বাদা’।

ভোটের আবহে প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন গিয়েছিলেন সিপিএম প্রার্থী আফরিন বেগম। সেটা নির্বাচনী প্রচার ছিল। কিন্তু যেহেতু ‘অরাজনৈতিক’ বুম্বাদা’র বাড়িতে সিপিএম নেত্রী গেছিলেন তাই বিভিন্ন রকমের জল্পনা রটেছিল। এবার সশরীরে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) হাজির হলেন বাম শিবিরের রাজ্য দফতরে। রাজনীতি নিয়ে আলোচনা নাকি নিছক সিনেগল্প, আসল ঘটনা একেবারেই আলাদা। আসলে আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ প্রযোজিত, বাম সমর্থক সৌরভ পালোধী পরিচালিত বাংলা সিনেমা ‘অনেকদিন পর’ (Onekdin Por)। সেই ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণের জন্যই বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করেন ‘মনের মানুষ’ অভিনেতা।

জানা গিয়েছে রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। এই কারণেই সোমবার বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও যান প্রসেনজিৎ। তাঁকে এবং রুদ্রনীলকে আমন্ত্রণ জানান সিনেমার প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য।

নির্বাচনী ফলাফলের সময় অভিনব কায়দায় এই সিনেমা ঘিরে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। এরপর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আগ্রহ বেড়েছে। ইতিমধ্যেই আসন্ন এই ছবির জন্য বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) শুভেচ্ছা জানিয়েছেন ‘পদ্মশ্রী’ অভিনেতাকে। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা শতরূপা ও বিমল গিরি।

spot_img

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...