বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

Date:

Share post:

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক (MoPNG) জানিয়েছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সাধারণ গ্রাহক বা বাণিজ্যিক ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ওয়াশিংটন-তেহরান যুদ্ধবিরতি কার্যকরের পরে হরমুজ প্রণালী (Strait of Harmuz) দিয়ে তেল এবং গ্যাসবাহী জাহাজ চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে। সেই কারণে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বাণিজ্যিক ও নন-ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে।তবে সেই সঙ্গেই জানানো হয়েছে যে, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের সব তথ্য, তেল বিপণন সংস্থাগুলি সংগ্রহ ও সংরক্ষণ করবে।পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তল (Neeraj Mittal) বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সরকারি নির্দেশিকা পাঠিয়ে নতুন ব্যবস্থা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে গত মার্চ মাস থেকে চলতে থাকা জ্বালানির ঘাটতি ও বাড়তি খরচে সমস্যায় থাকা হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে শিল্প- বাণিজ্যিক ক্ষেত্রগুলি বড় স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...