Tuesday, May 12, 2026

মাদকবিরোধী থানা ঘেরাও থেকেই উচ্চ আলোর উদ্বোধন, নারকেলডাঙায় চমক

Date:

Share post:

মধ্য কলকাতায় নারকেলডাঙা থানা ঘেরাও। শনিবার বেলায়। ঘেরাও করলেন তৃণমূলের কর্মীরাই। উপস্থিত প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ছাত্রনেতা পিন্টু চৌধুরি, মৃত্যুন পাল, যুবনেতা ভাস্কর চৌধুরি, বিটু সিং, রাজা হাজরা প্রমুখ।
থানার নতুন ওসি শুভজিৎ সেনকে স্বাগত জানিয়ে তাঁদের বক্তব্য: পুলিশ ও নাগরিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে হবে। এলাকাকে মাদকমুক্ত করতে হবে। মাদকচক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।
তাৎপর্যপূর্ণভাবে, এদিন থানার সামনের বিক্ষোভসভায় ছিল মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার ব্যানার। বক্তারা বলেন: রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছেন দুএকজন পুলিশ অফিসার। প্রকৃত তৃণমূল কর্মীদের উত্যক্ত করে ঠেলে দেওয়া হচ্ছে অন্য দলের দিকে। এটা চলতে দেওয়া হবে না। সব পুলিশ খারাপ নন। যাঁরা এসব করছেন, তাঁদের চিহ্ণিত করা দরকার।
থানার ওসি শুভজিৎ সেনকে এবিষয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তৃণমূলকর্মীরা।
এদিন মজার বিষয় হল থানা ঘেরাও থেকেই এই থানার সামনে নিজের এম পি ল্যাড থেকে দেওয়া হাই মাস্ট আলোর উদ্বোধন করেন কুণাল ঘোষ। তিনি বলেন,” থানার সামনে খুব অন্ধকার ছিল। পুলিশকর্মী আর নাগরিকদের অনুরোধেই টাকা বরাদ্দ করেছিলাম। আজ এখানে সবাই আছেন। এখান থেকেই আলোর উদ্বোধন ঘোষণা করছি।”
ছাত্রনেতা পিন্টু চৌধুরি ও মৃত্যুণ পাল বলেন,” যারা এলাকাকে মাদকমুক্ত রাখতে চায়, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক পুলিশ। যারা মাদকচক্রে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। খালধারের বিস্তীর্ণ এলাকায় মাদককারবারীদের গতিবিধি বন্ধ হোক।”
সভায় শ্লোগান ছিল নতুন উন্নত বাংলা গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।
পরে কুণাল এবং তাঁর সঙ্গীদের সঙ্গে বৈঠক করেন এসি , ওসিসহ পুলিশকর্তারা। কুণাল বলেন,” পুলিশ মাদকচক্রের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে।”

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...