Monday, May 11, 2026

রাতেই খুলে যাবে শহরের 3টি সেতু

Date:

Share post:

আজ, রবিবার রাতে তিনটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। শুধু বন্ধ থাকবে চেতলা লকগেট ব্রিজ। কেএমডিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাওড়ার বঙ্কিম সেতু ও অরবিন্দ সেতুতে যান চলাচল বন্ধ করা হয়েছে। এক্সপ্যানশন জয়েন্ট পরিবর্তনের জন্য কাজ চলছে জীবনানন্দ সেতুতে। সেখানেও শুক্রবার থেকে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, ত্রুটি ধরা পড়ায় দীর্ঘদিনের পুরনো চেতলা লকগেট ব্রিজে এখন গাড়ি চলাচল করবে না। পরবর্তীকালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে ব্রিজ অ্যাডভাইসারি কমিটি।

তবে উল্টোডাঙার অত্যন্ত ব্যস্ত অরবিন্দ সেতু গত দু’দিন বন্ধ থাকায় পথচলতি মানুষকে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের ভিড়ে যানজট আরও তীব্র হয়। যদি আবহাওয়া ভালো থাকে, আগামীকাল সোমবার থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলে কেএমডিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন-বিধায়কদের পর এবার রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা বৃদ্ধি হতে চলেছে

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...