Friday, June 19, 2026

বঙ্গ- বিজেপি’র রদবদলের বৈঠক মঙ্গলবার, জল্পনা চরমে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সভাপতি থেকে বুথ সভাপতি পদে নাম বাছাইয়ের বিশেষ প্রাথমিক বৈঠক গেরুয়া শিবিরের। মঙ্গলবার বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠক বসছে ICCR প্রেক্ষাগৃহে। বৈঠকে বাংলার 18 জন সাংসদ, 14 জন বিধায়ক এবং 38 টি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও বিশেষ কিছু নেতাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির তরফে থাকার কথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের। এই বৈঠকেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বুথ, মন্ডল, জেলা, রাজ্য প্রায় সব জায়গাতেই নেতা বাছাইয়ের কাজ করা হবে। লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির সাফল্যের পর বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে, তাতে বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে আদি বনাম নব্যের দ্বন্দ্ব বাড়তেও শুরু করেছে। দলে শৃঙ্খলা এনে সেই সমস্ত গন্ডগোল কিভাবে রোখা যায়, তা বঙ্গ- বিজেপির নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। বৈঠকে এ বিষয়ে কিছু নির্দেশ দেবেন দিল্লির নেতারা। বিজেপির এই বৈঠকে রাজ্য সংগঠনে কতখানি অদল-বদলের সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে যেভাবে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে অনেক জেলাতেই সংগঠনে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “সাংগঠনিক নির্বাচন নিয়ে সর্বস্তরের নেতাদের বার্তা দিতেই এই বৈঠক।”

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...