Saturday, June 20, 2026

জুট মিল শ্রমিকের আত্মহত্যায় উত্তেজনা চন্দননগরে

Date:

Share post:

অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেছে নিল চন্দননগর গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক বিশ্বজিত দে। গত ২৭ মে ২০১৮ তারিখে বন্ধ হয়েছিল এই জুটমিল। তারপর রাজনৈতিক দলগুলির আন্দোলন, অবরোধ, মিটিং, মিছিল শ্রমিকদের আন্দোলন সব করেও এখনো মিল খোলার কোনো সমাধান না হওয়ায় দিশেহারা শ্রমিক ও তাদের পরিবারগুলি।সংসার চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।এবারে আত্মহত্যার পথে শ্রমিকেরা। আর্থিক অনটনে গলায় দড়ি দিয়ে স্ত্রী ও এক মেয়েকে রেখে চিরবিদায় নিল ৩৮ বছরের বিশ্বজিত। সে তাঁত বিভাগে কাজ করত।এই ঘটনায় শোকের ছায়া নেমে এল পরিবারে।কান্নায় ভেঙ্গে পড়ছে তারা।এখানেই হয়ত শেষ নয়।মিল বন্ধের কারনে এই ধরনের ঘটনা যে আর ঘটবে না তা কে বলতে পারে। দাম শ্রমিক সংগঠন সেতুর দাবি বর্তমান সরকারের আমলে একের পর এক শিল্প ধ্বংস হচ্ছে। নতুন কোন কর্মসংস্থান নেই। অথচ প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও কারখানা বন্ধ হচ্ছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে। সরকার রাজ্য জুড়ে নাকি উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে আর শ্রমিক আত্মহত্যা করছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে এ রাজ্যে মৃত্যু মিছিলে পরিণত হবে বলে তাদের দাবি।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...