Thursday, May 7, 2026

বর্ধমান-হুগলিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে

Date:

Share post:

প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আজ, সোমবার পূর্ব বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি এদিনের কর্মসূচি থেকে পূর্ব বর্ধমান জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি, গুচ্ছ প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর এদিনের সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। বৈঠক শেষে এদিন বর্ধমান শহরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা 3টে নাগাদ মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ মিটিং শুরু করবেন। তিনি কলকাতা থেকে সরাসরি সড়কপথে আসবেন। তবে, আকাশপথে আসার জন্যও ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হতে পারে। সেকারণে সড়কপথে সরাসরি গাড়িতে করেই তাঁর আসার কথা।

মুখ্যমন্ত্রীর সফরের জন্য গোটা শহর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গতকাল, রবিবারও নিরাপত্তার বিষয়টি নিয়ে বর্ধমান শহরের টাউনহলে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে জেলার পুলিশ সুপার থেকে ডিআইজি, আইজি সকলেই উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে বর্ধমান শহর থেকে সড়কপথে হুগলির গুড়াপে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...