Tuesday, May 26, 2026

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত নানুর

Date:

Share post:

ফের উত্তপ্ত নানুর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ধুন্ধুমার নানুরে। অস্ত্র হাতে দুষ্কৃতীদের উন্মত্ত দাপাদাপি। এবার ধুন্ধুমার নানুরের দাঁতনের ডোমরা গ্রামে। সূত্রের খবর, একটি জলের কল নিয়ে স্থানীয় দুই তৃণমূল নেতা প্রয়তোশ ও বিকাশ মণ্ডলের মধ্যে বচসা দীর্ঘদিনের। রবিবার থেকে তা চরমে ওঠে। আচমকাই রাতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকায় শুরু হয় বোমাবাজি। ভয়ে ঘরের বাইরে বেরোতে পারেন না এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা। সংঘর্ষে এখনও পর্যন্ত দুপক্ষের 4জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – কান থেকে বেড়িয়ে এলো জীবন্ত মাকড়সা, তারপর?

Related articles

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...