Thursday, May 14, 2026

সেই ‘ অ্যাম্বুল্যান্স’ করিমুল হারাতে বসেছে দৃষ্টিশক্তি, অর্থ নেই চিকিৎসার

Date:

Share post:

চিকিৎসার অর্থ নেই। অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকছেন উত্তরবঙ্গের বাসিন্দা করিমুল হক।

সেই করিমুল হক, যিনি নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে গ্রামের অসুস্থদের পৌঁছে দিতেন হাসপাতালে। নিজের অদ্যম ইচ্ছাশক্তির জোরে অজস্র অসুস্থকে ফের জীবন দিয়েছেন। করিমুল না থাকলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হতো অনেকের। শুধু অ্যাম্বুল্যান্স নয়, গ্রামের মানুষের জন্য নিজের বাড়িতেই চালু করেছিলেন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। এই অনন্যসাধারন কাজের জন্যই 2017 সালে রাষ্ট্রপতি করিমুল হককে ‘পদ্মশ্রী’ সম্মান দিয়েছিলেন।

আর আজ চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছেন করিমুল । চিকিৎসার খরচ অনেক। সাধ্যের বাইরে। তাই নিরুপায় হয়ে করিমুল কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার-সহ ও প্রায় সব রাজনৈতিক দলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন
জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। গত তিন মাস ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। ডান চোখে অস্ত্রোপচারও হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, চোখে বাসা বেঁধেছে বিরল রোগ। এখনও পর্যন্ত ভারতের মাত্র 12 জন এই বিরল অসুখে আক্রান্ত। এই রোগের চিকিৎসাও যথেষ্ট খরচ সাপেক্ষ। এক একটি ইঞ্জেকশনের খরচ প্রায় 20 হাজার টাকা। সেই খরচ করার সামর্থ্য নেই করিমুলের। ওদিকে আগামী 27 আগষ্ট চিকিৎসার জন্যে হায়দরাবাদ যাওয়ার ব্যবস্থা নিজেই করেছেন করিমুল। কিন্তু এতো টাকা আসবে কোথা থেকে? তাই প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। জানেন না সাহায্য মিলবে কি না! অর্থ না পেলে করিমুল হকের দুনিয়া এক ধাক্কায় নিকষ কালো আঁধারে তলিয়ে যাবে।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...