Tuesday, April 28, 2026

কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

Date:

Share post:

নদিয়া: ফের কাটমানি খাওয়ার অভিযোগ উঠল নদিয়ার রানাঘাট পুরসভার 1 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শঙ্কু অধিকারী ও তার দলবলের বিরুদ্ধে।

জানা গিয়েছে, বেশকিছু দিন ধরে ওই এলাকার একটি জমি কিনে মন্দির করার পরিকল্পনা নিয়েছিলেন বিশ্বজিৎদাস ও তার স্ত্রী মান্তু দাস।জমির কেনার পর একের পর এক লাগাতার হুমকি আসে বিশ্বজিৎ দাসের কাছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কু অধিকারী 1 লক্ষ 75 হাজার টাকা কাটমানি খাবে বলে।কিন্তু বিশ্বজিত বাবু ও তার স্ত্রী মান্তু দাস এই কাটমানির টাকা দিতে অস্বীকার করে। আজ মঙ্গলবার, সকালে তাদের জমি দেখতে ও মিস্ত্রী দিয়ে সীমানা ঘিরতে গেলে স্থানীয় কাউন্সিলর শঙ্কু এবং তার দলবল কাজে বাধা দেয়।মিমাংসার জন্য স্থানীয় ক্লাবে গেলে সেখানে শঙ্কু অধিকারী এসে ক্লাব ঘরের মধ্যে সকলের সামনে ব্যাপক মারধর করে। এমনকি বিশ্বজিত বাবুর স্ত্রীকেও গায়ে হাত দেওয়াও হয় বলে অভিযোগ।

আরও পড়ুন-BREAKING: অভিনেতা নিমু ভৌমিক প্রয়াত

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...