Friday, May 29, 2026

রাণুর গান আর কথা নিয়ে দুচারকথা

Date:

Share post:

রানু মন্ডল দীর্ঘদিন কঠিন লড়াই এর মধ্যে দিয়ে গেছেন, ফলত গলার সাথে মানসিক ভারসাম্যও হারিয়েছেন। ওনার চিকিৎসার দরকার ছিল, কিন্তু সম্পুর্ন ব্যবসায়িক কারনেই ওকে স্টার বানিয়ে দেওয়া হল। এবার এই স্টারডম সুস্থ সবল হিরো হিরোইনরাই ট্যাকল না করতে পেরে ছড়িয়ে লাট করে ফেলে, সেখানে এসে পড়লেন এই অসহায় মানসিক ভারসাম্যহীন একজন মানুষ।

ফলত যা হওয়ার তাই হল, আজ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। যারা রানু মন্ডলকে সহযোগিতা করেছিলেন তাদেরকে অস্বীকার করছেন উনি। তার নীচে কমেন্টে ভরে যাচ্ছে “অকৃতজ্ঞ” “জানোয়ার” “এই জন্য মানুষের উপকার করতে নেই” ইত্যাদি। কাল যাঁর গান দেখে চোখে জল আসছিল, আজ তিনিই জানোয়ার।

রানু মন্ডল এককালে ভালো গাইতেন, এখন দীর্ঘদিনের দারিদ্র্যের তাড়নায় অনুশীলনের অভাবে ওনার গলা নষ্ট হয়ে গেছে, সুর ধরছে না। এই যে তেরি মেরি কাহানি গানটা শুনছেন এটা একদম কারিগরি সহায়তায় তৈরি। এই রানু মন্ডল এইখানেই ফুরিয়ে যাবেন যদি আপনারা ওনাকে স্টার বানান অথবা গালাগালি করেন। ওনার এখন সাহায্যের দরকার। টাকাপয়সার নয়, চিকিৎসার। এবং আরো বেশি অনুশীলনের।

দয়া করে কাউকে করুনা করবেন না। ওনার যতটুকু যোগ্যতা তার বেশি প্রাপ্তি হলে ওনার ক্ষতিই হবে। আর ওনার আচরণ ও স্বাভাবিক নয়, ওনাকে নিয়ে ট্রোলিং বা উচ্ছ্বাস কোনটাই কাম্য নয়। বরং হিমেশ রেশমিয়া যে ক্ষতিটা ওনার করেছেন সেখান থেকে বের করে এনে চিকিৎসার দায়িত্ব যদি কেউ নেন ওনার প্রতি সুবিচার করা হবে।
ইতি Anirban Maity

Related articles

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...