Tuesday, March 10, 2026

রাণুকেই সমর্থন করতে চাই

Date:

Share post:

রাণু দেবীর বিষয়ে কিছু মতামত দিতে চাই।
গতকাল থেকে স্যোশাল মিডিয়ায় ওনাকে এক শ্রেণীর “উচ্চ শিক্ষিত” মানুষ জঘন্য ভাষায় আক্রমণ করছেন, কারণ ওনার একটি ইন্টারভিউ। যদিও ইন্টারভিউ টা দেখে মনে হল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে মানসিকভাবে নির্যাতন করতেই যাওয়া হয়েছিল। জানি না কে সেই মহান সাংবাদিক যিনি একজন মহিলার ইন্টারভিউ নেওয়ার আগে এইটুকু তথ্য সংগ্রহ করতে পারেন না যে উনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন।ওনার মানসিকভাবে অসুস্থতার ব্যাপার টা প্রথম দিকের ভিডিও গুলো ফলো করলেই জানা যাবে।
উনি হয়তো সেইভাবে শিক্ষার সুযোগও পান নি তাই ওনার সাহায্যকারী দের “ভগবানের চাকর” সম্বোধন করে ফেলেছেন। আসলে উনি বোঝাতে চেয়েছেন ঈশ্বর তাদের প্রেরণ করেছেন ওনাকে সাহায্য করতে।
উনি প্রথম থেকেই কোথাও দাবি করেন নি উনি ভিক্ষে করতেন। কি নীচ মানসিকতা কিছু বাঙালির যে একজন নিজের গায়কি প্রতিভা সবার সামনে তুলে ধরে অর্থ রোজগার করলে তাকে ভিক্ষেবৃত্তি বলেন। উনি পারিবারিক ভাবে সেরকম সাপোর্ট না পেয়ে স্টেশনে বসে গান গেয়ে রোজগার করতেন।
ধিক্কার জানাই তাদের যারা কাল থেকে একজন খারাপ মানের সাংবাদিকের প্রোপাগান্ডায় সমর্থন দিয়ে একজন বিরল প্রতিভার অধিকারী কে গালিগালাজ করছেন।
সচেতন বাঙালির কাছে অনুরোধ দয়া করে কারো কথায় কান না দিয়ে রাণু দেবীর পাশে থাকুন।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...