Friday, May 15, 2026

জেলে গেলে ভাববো পরাধীন ভারতে আছি, স্বাধীনতার লড়াই লড়ছি: ছাত্রমহলে বার্তা মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। কিছু অবসরপ্রাপ্ত লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে চাপে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ছাত্র সমাবেশের সভাস্থল থেকে এমন ভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন।

তিনি বলেন, ‘‌দেশ এমার্জেন্সির দিকে যাচ্ছে। ওয়ান ইলেকশন, ওয়ান লিডার, ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান এমার্জেন্সি। দেশ দখল করবে বলে কিনে নিচ্ছে সব রাজনৈতিক দলকে টাকা দিয়ে। বিজেপিতে যোগ না দিলে জেলে ভরার ভয় দেখাচ্ছে তারা। আমি জেলে যেতে রাজি আছি। কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মেনে নিতে রাজি নই।’‌

এরপরই মুখ্যমন্ত্রীর বলেন, ‘জেলে গেলে ভাববো স্বাধীনতার লড়াই লড়ছি। দেশ পরাধীন হয়ে গিয়েছে। রাজ্যের ছাত্র-যুবরা ভয় পাবেন না। ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রতিবাদে সরব হন। আপনারাই দেশের ভবিষ্যৎ।’

আরও পড়ুন-এবার অপরূপা পোদ্দার কে ডেকে পাঠালো সিবিআই, কিন্তু কেন?

 

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...