ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার সময়- নানা বিষয় নিয়ে প্রথম দিনের অধিবেশনেই শাসক-বিরোধী বাগ্যুদ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)। স্পিকার (Speaker) জানান, ১৮ জুন রাজ্যপাল আরএন রবি-র প্রারম্ভিক ভাষণের মাধ্যমে অষ্টাদশ বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হবে। ওই দিনই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হওয়ার সম্ভাবনা।
Sponsored

সৌজন্যের আবহে অধিবেশন শুরু হলেও নিয়ে মুখ্যমন্ত্রীর পর বলতে উঠে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন শোভনদেব। বিজেপির উদ্দেশে তিনি বলেন, “আপনারা বলেছিলেন, ভয় নয়, ভরসা। কিন্তু আজ ভরসা নেই, ভয় চার গুণ বেড়ে গিয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। স্বেচ্ছাচারী শাসকের পদধ্বনি শুনছি।” এর পাল্টা প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেউ ঘরছাড়া বলে জানা নেই।” এর পরেই বিরোধী দলনেতাকে উদ্দেশে করেন শুভেন্দু বলেন, “কেউ ঘরছাড়া হলে আপনি রাজ্য পুলিশের ডিজিকে জানান।” তারপরেই শর্ত দেন, “পরিষ্কার শর্ত, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় তার নাম নেই। যার অভিযোগ নেই তাকে সসম্মানে বিজেপি বিধায়ক ও এসপি ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে। না হলে জেলে যেতে হবে অভিযোগ থাকলে।”
এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। তাঁকে প্রথা মেনে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে দেন শুভেন্দু এবং শোভনদেব। স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধানসভা মারামারির জায়গা নয়। তাঁর কথায়, “বিধানসভায় শাসক-বিরোধী দু’পক্ষই নিজেদের বক্তব্য জানাক। ১১ মাস যেন বিরোধী দলের নেতাকে বিধানসভার বাইরে না-রাখা হয়।” মুখ্যমন্ত্রী বলেন, ”House belongs to opposition, আপনারা সংখ্যায় কম। আমাদের সংখ্যা বেশি। তাও সব হবে ৫০:৫০ আলোচনার সময়। বিরোধীদল মন্ত্রীদের সঙ্গে দেখা করুন। সময় দেবেন মন্ত্রীরা। এলাকায় মন্ত্রীরা গেলে যেন ডেকে পাঠানো হয় সব বিধায়কদের। আমাকে চিঠি দিলে আমি তার যথাযথ প্রত্যত্তুর দেব। প্রাপ্তি স্বীকার করব।” আরও পড়ুন: রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা
শুভেন্দু, শোভনদেব ছাড়াও বিধানসভায় নতুন স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন বিজেপি বিধায়ক তাপস রায়, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর, ডোমকলের সিপিএম বিধায়ক মহম্মদ মোস্তাফিজুর রহমান (রানা), শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। মুখ্যমন্ত্রী বলেন, “জনগণের নজরদারি সুনির্দিষ্ট করা হবে। বিল, প্রশ্নোত্তর সহ সব কিছু লাইভ সম্প্রচারিত হবে। এই ব্যাপারে অধ্যক্ষ দেখুন। বিরোধীদের কার্য পদ্ধতি দেখার অধিকার মানুষের আছে। আমরা গঠনমূলক বিরোধিতা চাই। বিরোধী দলনেতা ১১ মাস বাইরে থাকুক আমরা চাই না। বিধায়ক শারীরিক হেনস্থার শিকার হোক চাই না। এটা মারামারির জায়গা নয়। পরম্পরা বজায় রেখে বিধানসভা চলুক।“
এই বিষয়ে পরে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সত্য নয়। এই বিষয়ে তথ্য দিয়ে যুক্তি দেন তিনি। তাঁর কথায়, এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে বিধানসভার নথি দেখতে পারে। শুভেন্দু অধিকারী জানান, বিধানসভা সংষ্কারের প্রয়োজন আছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন নেই। ডিলিমিটেশন হওয়ার পরে আসন বাড়তে পারে। তাই নতুন বিধানসভা ভবন ব্যাপারে আলোচনা হবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
