Thursday, May 21, 2026

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে যা বললেন রাজ্যপাল ধনকর

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার বিকেলে তিনি সস্ত্রীক বুদ্ধবাবুর পাম এভিন্যিউয়ের বাড়িতে যান। তাঁকে অভ্যর্থনা জানান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। ঘন্টাখানেক সাক্ষাতের পর সস্ত্রীক রাজ্যপালকে বাইরে ছাড়তে আসেন বুদ্ধদেববাবুর স্ত্রী মীরাদেবী।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ খুশি ধনকর। হাতজোড় করে বলেন, ‘ওনাকে খুব সম্মান করি। দীর্ঘদিন ধরে চিনি। স্বাস্থ্য। দ্রুত সুস্থতা কামনা করছি। আমি ধন্য উনি সময় দিয়েছেন। ওনার সঙ্গে সাক্ষাৎ সৌভাগ্যের ব্যাপার ও অনুপ্রেরণাদায়ী।’

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু সক্রিয় রাজনীতির বাইরে থাকাই নয়, নিজে কার্যত গৃহবন্দি করে রেখেছেন বুদ্ধবাবু। জানা গিয়েছে, মূলত তাঁর স্বাস্থ্যের খবর নেন ধনকর। পাশাপাশি, চা-চক্রেও যোগদান করেন।

তবে দু’জনের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে কথোপকথন হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...