Saturday, March 14, 2026

মিসবার থেকে হঠাৎই ক্যামেরা ঘুরল ওয়ালশের দিকে

Date:

Share post:

গত মঙ্গলবার পর্যন্ত যা খবর ছিল, পাকিস্তানের কোচ হিসেবে ‘ফাইনাল’ মিসবা-উল-হক। কিন্তু বুধবার থেকে হঠাৎই কেমন যেন ‘তালগোল’ পাকিয়ে যাচ্ছে পাক ক্রিকেট মহলের। মিসবার থেকে নাকি ক্যামেরা ঘুরে ক্যারিবিয়ান ওয়ালশ-কেই বেশি ফোকাস করতে চাইছে পিসিবি।

পাকিস্তানের হেড কোচ হওয়ার দৌড়ে ভেসে উঠেছে বেশ কিছু নাম। প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল-হক ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন। গত কয়েকদিন ধরেই পাক সংবাদমাধ্যমগুলি দাবি করে আসছিল, মিসবার হাতে নিয়োগপত্র নাকি প্রায় তুলেই দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে মিসবা ছাড়াও আরও দুই হেভিওয়েট আবেদনকারী রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ এবং প্রাক্তন অজি ক্রিকেটার তথা ক্রিকেট ধারাভাষ্যকর ডিন জোন্স। সূত্রের খবর, পিসিবি-র একটি মহল চাইছেন, বিদেশি কোচ নয়। এবার দেশী কোচের হাতেই আমির-আজমদের দায়িত্ব দেওয়া হোক। আর একটি মহল অবশ্য মনে করছেন, বিদেশি কোচের অধীনে নিয়মশৃঙ্খলা বজায় থাকবে দলের।

আরও পড়ুন-সব ধরনের ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন অজন্তা মেন্ডিস

প্রাক্তন পাক ক্রিকেটার তথা ধারাভাষ্যকর রামিজ রাজা মনে করেন, মিসবা খুবই রক্ষণাত্মক মানসিকতার। তবে পিসিবি-র শীর্ষকর্তাদের সঙ্গে মিসবা-র সম্পর্ক খুবই ভালো হওয়ায় ওঁর দিকেই এতদিন পাল্লা ভারী ছিল। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেও মিসবাকে বাড়তি পয়েন্ট দিতে চেয়েছে ইমরান-আক্রমের দেশের ক্রিকেট বোর্ড। এদিকে বিপিএল এবং পিএসএল-এ ডিন জোন্সের কোচিংয়ের অভিজ্ঞতার কারণে অজি ধারাভাষ্যকারকে নিয়ে বেশ ভাবতে শুরু করেছে পিসিবি। তবে ওঁর থেকেও প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিদায়ী বোলিং কোচ ওয়ালশ দায়িত্ব নিলে পেসার নির্ভর পাক দল বেশি উপকৃত হবে বলেই মনে করছে সে দেশের ক্রিকেট মহল।

এছাড়াও শোনা যাচ্ছে, ওয়াকার ইউনিসও নাকি বোলিং কোচ হওয়ার জন্য পিসিবি-তে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে দু’বার পাক ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ওয়াকার। যদিও সাফল্যের বিচারে তাঁর বিশেষ মূল্য নেই।

তাই সব মিলিয়ে দিনকয়েক ধরে মিসবা এক নম্বরে থাকলেও আপাতত কিন্তু পিসিবি কর্তারা বেজায় ধন্দে। ওয়ালশ যে বড়ই লাইম লাইটে পাক ক্রিকেট মহলে।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি, বোর্ডের আস্থা পন্থের ওপরেই

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...