Wednesday, May 27, 2026

বীরভূমে লাগাতার বোমা উদ্ধার, গ্রেফতার এক 

Date:

Share post:

বীরভূম : ফের বীরভূমে বোমা উদ্ধার। শুক্রবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একাধিক জায়গা থেকে প্রচুর বোমা উদ্ধার করে। মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 50 টি বোমা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, রামপুরহাট থানার পুলিশ ঘিয়াগড়িয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে একটি ভ্যান চালকের বাড়িতে তল্লাশি চালিয়ে এক ড্রাম বোমা উদ্ধার করে। মাইজুল শেখ নামে ওই ভ্যান চালককে পুলিশ আটক করছে। দুটি বোমাস্থল পুলিশ ঘিরে রেখেছে।

আরও পড়ুন-রাতের অন্ধকারে এই স্কুলে লুটপাট, খোয়া গেল নগদ প্রায় 1.25 লক্ষ টাকা

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সদাইপুর থানার রেঙ্গুনী গ্রামে তৃণমূলের বুথ সভাপতি বদরুজ্জার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ, শুক্রবার গভীর রাতে সেই বাড়ির পাশ থেকে 18 টি বোমা উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ।

বীরভূম জেলা জুড়ে লাগাতার বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বাসি আতঙ্কে। পাশাপাশি পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এক কথায় বীরভূম এখন বারুদের স্তুপে দাঁড়িয়ে। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যই কি বীরভূম দিনদিন অগ্নিগর্ভ হয়ে উঠছে?

আরও পড়ুন-চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!

Related articles

বিজেপি কর্মী খুনের ঘটনায় কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার CBI-র 

ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের খুনের ঘটনায় এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার করল...

SIR বৈধ হলেও নাগরিকত্বের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত নয়: সুপ্রিম কোর্ট

নজিরবিহীন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের! SIR-এর বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্ট বুধবার জানাল এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে...

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...