Friday, April 17, 2026

মাল-এর সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তীব্র বাদানুবাদ ভারত-পাক প্রতিনিধির

Date:

Share post:

মালদ্বীপের রাজধানী মালেতে দক্ষিণ এশিয়ার স্পিকারদের নিয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে কাশ্মীর নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়াল ভারত ও পাকিস্তান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং পাকিস্তানের দুই প্রতিনিধি কাশ্মীর নিয়ে তীব্র বিতর্ক জড়ালেন । সম্মেলনে প্রথম পাক প্রতিনিধিরাই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, ভারত অধিকৃত কাশ্মিরে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যা দেখে চুপ করে থাকা যায় না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানান ভারতের প্রতিনিধি। তিনি বলেন, এই সম্মেলন এই বিষয়ে আলোচনার জায়গা নয় । দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলনে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কাশ্মীর প্রসঙ্গ তুলে পুরো বিষয়টিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই অবিলম্বে পাক প্রতিনিধির এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান তিনি।

তার সাফ কথা, আসলে পাকিস্তানি চায় কাশ্মীরে অস্থিরতা বজায় রাখতে। সেই কারণেই উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি মদত দিচ্ছে পাক প্রশাসন। পাক সেনেটর কুরাত আল আন মারি বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে এই সম্মেলনে আলোচনা হচ্ছে ঠিকই। কিন্তু যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে উন্নয়ন হবে কিভাবে ? আর সেই প্রসঙ্গ উত্থাপন করা মোটেই অন্যায় নয়।

Related articles

পরাজয় নিশ্চিত জেনেই প্রতিহিংসা, রাজ্যে এজেন্সি-তাণ্ডব নিয়ে বিজেপিকে তোপ কুণালের 

বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। শুক্রবার এভাবেই গেরুয়া শিবিরকে বেনজির আক্রমণ...

মে-এর শুরুতেই ফলপ্রকাশ মাধ্যমিকের

ছাত্রছাত্রী জন্য বড় খবর! ২০২৬ মাধ্যমিকের (Madhyamik Result 2026) ফল প্রকাশ হতে আগামী ৮ মে। চলতি বছর মাধ্যমিক...

লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে

দেশের ডিলিমিটেশন ব্যবস্থাকে চক্রান্ত করে লোকসভায় পাশ করার চেষ্টা করেছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে...

রসগোল্লা চাওয়ার ‘অপরাধ’, যোগীরাজ্যে উনুনে ফেলে দেওয়া হল ১১ বছরের শিশুকে 

বিয়ের আসরে হুল্লোড় আর পাত পেড়ে খাওয়া-দাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু বার বার রসগোল্লা চাওয়ার জন্য যে...