Saturday, June 13, 2026

কাকে ‘নতুন বউ’ বললেন দিলীপ?

Date:

Share post:

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের যে কোনও বিষয়ে চটজলদি প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা ও রসবোধের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত রাজ্যবাসী। এহেন দিলীপকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, শোভন-বৈশাখীর কি বিজেপিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে? কারণ বৈশাখী নিজেই বলেছেন, নতুন দলে আসার পর যে ব্যথা ও যন্ত্রণা পেয়েছি, তা দিল্লিকে জানিয়েছি। এই প্রশ্নের প্রতিক্রিয়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতে হাসতে দিলীপ ঘোষ বলেন, নতুন বউ বাড়িতে এলে প্রথম প্রথম একটু সমস্যা হয়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। তারপর সেই নতুন বউ সবার সঙ্গে মানিয়ে নিয়ে একসময় বউমা হয়ে ওঠে।

রসবোধ ও সরল উপমার আড়ালে খোঁচাটা স্পষ্ট। অর্থাৎ শুধু অভিযোগ জানিয়ে লাভ নেই, নতুন দলে মানিয়ে নেওয়ার সময় ও মানসিকতা দরকার। না হলে শুধু নালিশ করে সম্মান আদায় করা যায় না।

এর আগে দিলীপের ডাল-ভাতের তুলনা সুপারহিট হয়েছিল। এবার একেবারে নতুন বউ থেকে বউমা হওয়ার পরামর্শ।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...