Thursday, June 11, 2026

অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে বাঁকুড়া সারদামণি কলেজে বিক্ষোভ

Date:

Share post:

রাজ্য জুড়ে কলেজে কলেজে চলছে বিক্ষোভ। কলেজের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে মূলত এই বিক্ষোভ হয়। এছাড়াও স্থায়ীকরণ, কাজের নিরাপত্তাসহ সম কাজে সম বেতন দাবিও জানানো হয়। সোমবার রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি বাঁকুড়া জিলা সারাদামনি মহিলা মহাবিদ্যাপীঠেও একই দাবিতে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মচারীরা।

এমনই এক কর্মচারী এই প্রসঙ্গে বলেছেন, ‘কলেজের সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। এমনকি সম কাজে সম বেতন দিতে হবে। এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি আমরা। বিকাশ ভবন অভিযানও করেছি আমরা। এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও আমরা আবেদন জানিয়েছি। যদি কোনও সদুত্তর না পাওয়া যায়, তাহলে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা।’ এখন দেখা যাক, রাজ্য সরকার এই বিক্ষোভে সাড়া দিয়ে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণে রাজি হয় কিনা।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...