Thursday, April 30, 2026

মেয়ের মৃতদেহ কোলে অসহায় বাবা হাঁটলেন পথে, স্তম্ভিত গোটা দেশ

Date:

Share post:

ফের এক অমানবিক ঘটনার সাক্ষী রইল গোটা দেশ। আর তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার হাসপাতাল অ্যাম্বুলেন্স না দেওয়ায় সাত বছরের মেয়ের মৃতদেহ কোলে নিয়ে অসহায় বাবা হাঁটলেন রাস্তা দিয়ে ।তেলেঙ্গানার করিমনগর জেলার এই ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে।

জানা গিয়েছে , অসহায় বাবা সম্পত কুমারের 7 বছরের মেয়ে কোমলতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় করিমনগর জেলা হাসপাতালে। রবিবার হাসপাতালে নাবালিকার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স এর আবেদন করেন সম্পত কুমার । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। কারণ, সম্পত কুমারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স বাইরে থেকে ভাড়া করার মতো অর্থ ছিল না তাঁর কাছে ।শেষ পর্যন্ত প্রিয় সন্তানের মৃতদেহ কোলে নিয়ে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে গ্রামে পৌঁছানোর সঙ্কল্প নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন । মেয়ের মৃতদেহ কোলে নিয়ে যখন তিনি যাচ্ছেন তখন এক অটো চালক এই অমানবিক দৃশ্য দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পৌঁছে দেন তাকে এবং তার প্রিয় সন্তানকে গ্রামের বাড়িতে। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো বিড়ম্বনায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও তেলেঙ্গানা সরকার। প্রসঙ্গত, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর নিজের জেলা পেড্ডা পল্লির কুনাভারাম গ্রাম।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...