Tuesday, May 19, 2026

শাহরুখের বিরুদ্ধে কেন CBI তদন্ত হবে না? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

Date:

Share post:

একটি ভুয়ো ইনস্টিটিউটের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের নাম জড়িয়ে গেল। আর সেই প্রতারণা মামলাতেই কিং খানের বিরুদ্ধে কেন সিবিআই মামলা হবে না, তা নিয়ে প্রশ্ন ওঠে গেল আদালতে! শাহরুখ খানের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করা হচ্ছে না, এমনই প্রশ্ন উঠল খোদ কলকাতা হাইকোর্টৈ। আর কেউ নয়, প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক স্বয়ং। এই ইস্যুতে আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামাও তলব করা হয়েছে।

এই মামলায় শাহরুখ খানদের বিরুদ্ধে সিবিআই তদন্তভার নিতে ইচ্ছুক কিনা, তাও জানাবে সিবিআই। বিচারপতি বসাকের নির্দেশ, শাহরুখ খানকেও জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে না।

প্রসঙ্গত, আই আই পি এম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পার্সোনেল অ্যান্ড ম্যানেজমন্ট -এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন সুপারস্টার শাহরুখ খান। 2015 সালের অক্টোবরে বিধান নগর লেদার কমপ্লেক্স থানায় একটি অভিযোগ করেন প্রাক্তন সেনা কর্মী প্রেমানন্দ মুখোপাধ্যায় এবং তাঁর ছেলে অভিষেক মুখোপাধ্যায়। তাঁরা পুরুলিয়ার বাসিন্দা। আই আই পি এম-এ তাঁরা 25 লক্ষ টাকা দিয়েছিলেন। খবরের কাগজে বিজ্ঞাপনে মাধ্যমে ছাত্ররা যোগাযোগ করেন ওই ইনস্টিটিউটে কোর্সের জন্য। কিন্তু পরে তাঁরা বুঝতে পারেন, আসলে এডুকেশন নয়, প্রতারণার ফাঁদে পা দিয়েছেন।

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...